এমপি হয়েই নুরের চমক : ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস

‘ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-০৩ (গলাচিপা-দশমিনা) এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের পক্ষ থেকে দেয়া ফ্রি লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ-০২ আজ বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।’

নয়া দিগন্ত অনলাইন
নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর
নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর |ফাইল ছবি

এমপি হয়েই চমক দেখিয়েছেন নুরুল হক নুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচিত হয়ে নিজ সংসদীয় এলাকার ভোটারদের রাজধানীর কর্মস্থলে ফেরার জন্য ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-০৩ (গলাচিপা-দশমিনা) এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের পক্ষ থেকে দেয়া ফ্রি লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ-০২ আজ বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।