সূর্যাস্তের আগে না পৌঁছানোর কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান জাতীয় স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতারা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এতে অংশগ্রহণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবর এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, জাতীয় স্মৃতিসৌধে সম্মান ও ভালোবাসার আনুষ্ঠানিকতা যা দিনের আলোতেই সম্পন্ন করা হয়, কারণ এটি শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের একটি চিরায়ত পদ্ধতি। তাই তারেক রহমানের পক্ষে সূর্যাস্তের আগে দলটির নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।



