বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে সংগঠনের সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে রুহুল কবির রিজভীর বাসায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সানি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা, সাবেক কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন ও মাহবুব আলম সিকদার, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, মো: শাহাদত হোসেন, হেলাল উদ্দিন তালুকদার, আখতার হোসেন বাবু, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রামাণিক লিপ্টন চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন প্রমুখ।



