ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান।
ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘গতরাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।’
তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব।’
বিএনপি’র জয়ের বিষয়ে তারা আশাবাদী এবং জয়লাভ করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেবে বলেও জানান তিনি।



