বাবাকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশা আল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
বাবা তারেক রহমানের সাথে মেয়ে জাইমা রহমান
বাবা তারেক রহমানের সাথে মেয়ে জাইমা রহমান |ফেসবুক থেকে নেয়া

সমগ্র বাংলাদেশ অবশেষে বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশা আল্লাহ।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এ কথা বলেছেন।

বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন জাইমা রহমান এবং ছবিও পোস্ট করেন। এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

জাইমা রহমানের পোস্টটি তুলে ধরা হলো-

ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশা আল্লাহ।