১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এসব কমিটির অনুমোদন দেন।

অনলাইন প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল |সংগৃহীত

গঠনতান্ত্রিক কার্যক্রম ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্বিতীয় দফায় দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এসব কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষভাবে উল্লেখযোগ্য এবারের কমিটিগুলোতে নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে।

যে ১৯ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি পেয়েছে, তার মধ্যে রয়েছে- ব্র্যাক ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সাউথইস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ , প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো: আবু হোরায়রা বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশপ্রেমিক শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো হচ্ছে, যাতে ২৪-এর গণঅভ্যুত্থানের মতো দেশের যেকোনো সঙ্কটে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকায় রাখতে পারে।’

পর্যায়ক্রমে বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হবে জানান তিনি।