বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কড়াইলে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কড়াইল আনসার ক্যাম্পে ফ্রি হার্ট ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন।
আয়োজকদের তথ্যমতে, দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে ২০০ থেকে ২৫০ জনের হৃদরোগ-সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একইসাথে প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা: ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল সালাম প্রমুখ।



