দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি : ফারুক

পাহাড়ি অঞ্চলে এই অশান্তি কারা সৃষ্টি করছে- তা খুঁজে বের করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
আলোচনা সভায় বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক
আলোচনা সভায় বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক |নয়া দিগন্ত

দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ফারুক প্রশ্ন তোলেন, ‘পাহাড়ি অঞ্চলে এই অশান্তি কারা সৃষ্টি করছে- তা খুঁজে বের করতে হবে।’

তিনি শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী শাসনের অভিযোগ এনে বলেন, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি।

তিনি আরো বলেন, পাহাড়ে অশান্তি চলছে, দুর্গাপূজাকে ঘিরে অশান্তির পাঁয়তারা ছিল- এসব বিষয়কে আমলে না নিলেও, এগুলোর পেছনে ষড়যন্ত্র স্পষ্ট। তবে আমি মনে করি না, বাংলাদেশে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পেরেছে।

জয়নুল আবদিন ফারুক দাবি করেন, দেশে অশান্তি সৃষ্টির মূল শক্তি আওয়ামী লীগ ও ভারত।