মাওলানা আব্দুল হালিম

মহানবীর আদর্শে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন

‘মহানবী হজরত মুহাম্মদ (সা:) যে আদর্শ নিয়ে এসেছেন, তা অনুসরণ করে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আইনজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে মাওলানা আব্দুল হালিম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে মাওলানা আব্দুল হালিম |নয়া দিগন্ত

মাওলানা আবুল হাসনাত মো: আব্দুল হালিম বলেছেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা:) যে আদর্শ নিয়ে এসেছেন, তা অনুসরণ করে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আইনজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

এই দুটি বিষয় নিশ্চিত করতে আইনজীবী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মহানবীর আদর্শে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

সীরাতুন্নবী (সা:) মাহফিল উদযাপন কমিটি সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো: আব্দুল হালিম।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো: মসিউল আলমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: ইউসুফ আলী, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল বাতেন, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খালিদ আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আবদুল হক, সিনিয়র অ্যাডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।

প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা কোরআনের আয়াত তুলে ধরে বলেন, ‘আইনজীবীদের শপথ নিতে হবে—কোনো বিশ্বাসঘাতকের পক্ষে আমরা মামলায় লড়ব না, আমরা কোনো বাতিলের হাতকে শক্তিশালী করব না।’

তিনি উপস্থিত আইনজীবীদের প্রেরণা দিয়ে বলেন, ‘রিজিকের মালিক আল্লাহ। রিজিকের নামে অন্যায়ের সাথে আপস করা যাবে না।’

ন্যায়ের পক্ষে থাকতে ও মজলুমদের সহযোগিতা করতে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সীরাতুন্নবী (সা:) মাহফিলের উদ্দেশ্য হতে হবে মহানবীর (সা:) আদর্শ ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রব্যবস্থায় প্রতিষ্ঠা করা।