হাসনাত আবদুল্লাহ

যত বেলা গড়াবে তত বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব

কুমিল্লা-৪ আসনে ভোট দিয়ে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ বিজয়ের আশা প্রকাশ করে বলেন, সময় গড়ানোর সাথে তারা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাবেন এবং ভোট উৎসবমুখর ও শঙ্কামুক্ত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ |সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

ভোট দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে টেকনিক্যাল ও প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয়ে খবর আমার কাছে আসেনি। আমরা শঙ্কামুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের। ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকে ভোট প্রদান করবে। দেবিদ্বারের মানুষের কাছে আহ্বান থাকবে, যাকে ইচ্ছা ভোট দেন। ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক এটা আমি চাই না।

ভোটকেন্দ্রে প্রবেশের আগে তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে নির্ধারিত কক্ষে ব্যালট পেপার সংগ্রহ করে তিনি ভোট প্রদান করেন।

উল্লেখ্য, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়ায় গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি জোট।

সূত্র : বাসস