মাহদী আমীন

শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে

সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা হতে পারে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

অনলাইন প্রতিবেদক
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা হতে পারে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অফিসে এই কথা বলেন তিনি।

মাহদী আমীন বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার প্রায় প্রস্তুত। একটি পরিকল্পনা বাকি তা সম্পূর্ণ হয়ে গেলে আগামী ৬ জানুয়ারি শুক্রবার ঘোষণা হতে পারে।