সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আগামীকাল সোমবার দেশব্যাপী এক দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশে দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
দলের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী বিএনপির শোক
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশে দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।