শাহবাগে ছাত্র-জনতার জুমার নামাজ আদায়

যদিও পরে শাহবাগের এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর পরিবর্তে বিকেলে বাংলামোটরে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
শাহবাগে জুমার নামাজ আদায় করেন হাদি হত্যার বিচার দাবিকারীরা
শাহবাগে জুমার নামাজ আদায় করেন হাদি হত্যার বিচার দাবিকারীরা |সংগৃহীত

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান করছেন ছাত্র-জনতা। সেখানে জুমার নামাজ আদায় করেন তারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড়ে এ চিত্র দেখা যায়। এর আগে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন তারা।

যদিও পরে শাহবাগের এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর পরিবর্তে বিকেলে বাংলামোটরে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।

গতরাতে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতভর শাহবাগ অবরোধ করেন ছাত্র-জনতা। রাতভর তারা মোড়ে অবস্থানের পর সেখানে ফজরের নামাজও আদায় করেন।