নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থী হাজী এনায়েতের

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থী হাজী এনায়েতের
নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থী হাজী এনায়েতের |নয়া দিগন্ত

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ তোলেন। তিনি ভোট পুন:গণনার দাবি জানান ।

হাজী এনায়েত বলেছেন, ‘আমার মনে হয় ব্যাপক কারচুর হইছে। কারণ আমাদের পোলিং অ্যাজেন্টদেরকে থাকতে দেয় নাই। এটা তো বিশাল একটা অনিয়ম, আর আমাদের সিটের মধ্যে পোলিং অ্যাজেন্টদের স্বাক্ষর নাই। সাক্ষরযোগ্য ছিল আমরা পাইনি। দুই চারটা পাওয়া গেছে।’

কারচুপির জন্য আদালতে মামলা করবেন বলে জানান জামায়াতের এ প্রার্থী।

প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আপনার সহযোগিতা করতে পারে নাই। বা উনারা অনেক ক্ষেত্রে ভয়েও চলে গেছে। আমাদের সাথেও যোগাযোগ করে নাই। পরবর্তী জানছি যে তারা ভয়ে আর এদিকে আসার সাহস পায় নাই।’

‘নিজের অ্যাজেন্টদের বের করে দেয়া হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ৫০ শতাংশ বের হয়ে গেছে ভোট করার আগে এবং ভোট চলাকালীন সময় প্রায় ৪০-৫০ জন আপনার অ্যাজেন্ট আমাদের ছিল না। আমি ঘুরে ঘুরে দেখছি তাদেরকে বের করে দেয়া হইছে। ফিরে যাওয়া মানে অ্যাজেন্ট বিহীন ভোট হইছে।

তিনি আরো অভিযোগ তোলেন, ‘অনেক পোলিং অ্যাজেন্টদের রেজাল্ট সিটের কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার সময় গণনার মাঝামাঝি এসে কারচুপির উদ্দেশ্যে গণনাকে অহেতুক দেরি করা হয়েছে। আমার অ্যাজেন্টদের স্বাক্ষর নেয়া হয়নি।’

প্রিজাইডিং অফিসাদের এ সমস্ত অনিয়মকে তুলে ধরে গতকালই লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

এনায়েত অভিযোগ করে বলেন, ‘ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। গণনার সময় আমাদের রেজাল্ট প্রথম দিকের রেজাল্ট গুলো সুন্দরভাবে আসতেছিল। হঠাৎ করে দেখা গেল এক দুই ঘণ্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল। সেই রেজাল্ট এখনো পুনরায় আমাদেরকে জানানো হয়নি। আজকে হঠাৎ করে দেখলাম আমরা যে রেজাল্ট তৈরি করে উনারা আমাদের বিপক্ষে ঘোষণা দিছেন।’