খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নেমেছে
বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নেমেছে |ইন্টারনেট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছে সংসদ ভবন এলাকায়।

আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বেলা সাড়ে ৩টার দিকে খালেদা জিয়াকে তার স্বামী, মরহুম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।