তারেক রহমান গণসংবর্ধনার মঞ্চে

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান।

নয়া দিগন্ত অনলাইন
সমাবেশমঞ্চে তারেক রহমান
সমাবেশমঞ্চে তারেক রহমান |সংগৃহীত

রাজধানীর পূর্বাচল তিন শ’ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটে তিনি মঞ্চে ‍ওঠেন।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। পরে পুরোটা সময় তিনি বাস দাঁড়িয়ে থাকেন এবং অব্যাহতভাবে হাত নাড়তে থাকেন।

এর আগে, সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তার আগে, লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইট সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বেলা ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে ঢাকায় ফিরলেন তারেক রহমান। তার সাথে স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।