কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি

দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
সাবেক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি
সাবেক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি |ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি (৬১)।

আজ সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ফজলু বলেন, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে নতুন ভবনে মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।

চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হবে বলেও জানান এএসআই মো: ফজলু।