দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় দলটির স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের গঠনতন্ত্র অনুযায়ী শূন্য পদে চেয়ারম্যান ঘোষণা করে।
মির্জা ফখরুল বলেন, ‘স্থায়ী কমিটির সবাই দোয়া করেছেন যাতে চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে সফল হতে পারেন।’
এর আগে, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।



