বিএনপির সাথে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনলাইন প্রতিবেদক
বিএনপির সাথে বৈঠকে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদল
বিএনপির সাথে বৈঠকে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধিদল |নয়া দিগন্ত

ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির (এনআইএমডি) সাথে বৈঠক করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।

অন্যদিকে, এনআইএমডির প্রোগ্রাম ও নলেজ অ্যাডভাইজার তাইউহ নেঙ্গে, হেড অব পজিশনিং হেলিন শ্রোয়েন প্রমুখ বৈঠকে অংশ নেন।