বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার দুপুরে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব বিষয়ে কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া এভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আর পুরো বিষয়টি সঞ্চালনা করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশেই আমাদের মহান নেত্রীকে দাফন করা হবে।’



