আবুল কালাম আজাদ

কয়রা-পাইকগাছাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চাই

আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কয়রা-পাইকগাছা গড়তে চায়। এখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আধুনিক হাসপাতালের ব্যবস্থা করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন মাওলানা আবুল কালাম আজাদ
বক্তব্য রাখছেন মাওলানা আবুল কালাম আজাদ |সংগৃহীত

কয়রা-পাইকগাছার গণমানুষের নেতা ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আগামীর কয়রা-পাইকগাছাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চাই।

শুক্রবার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বসবাসরত কয়রা-পাইকগাছার বাসিন্দা ও ভোটারদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কয়রা-পাইকগাছা গড়তে চায়। এখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আধুনিক হাসপাতালের ব্যবস্থা করতে হবে।

ফোরামের নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ঢাকা-১৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন, ফোরাম -এর আহ্বায়ক মো: আব্দুর রশিদ, সদস্য সচিব মুহতারাম বিল্লাহ, নির্বাহী কমিটির সদস্য মো: ফোরকান আলী, মো: মাসুম বিল্লাহ, শাহাজাহান সিরাজ, অধ্যক্ষ তৌহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে কয়রা-পাইকগাছার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান।