আমীর খসরু

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, দেরি মানেই জনরোষ

আমীর খসরু বলেন, এখন যারা নির্বাচন চায় না, তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে।

অনলাইন প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী |সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, যারা নির্বাচনে যেতে চায় না, তারা গণতন্ত্রের ধারায় নয় বরং বিশেষ প্রক্রিয়ায় রাজনীতিতে এসেছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। দেরি মানেই জনরোষ।

শনিবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। যারা নির্বাচন চায় না, তারা সবাই ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছে।

খসরু বলেন, এই দলগুলো একটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত রাজনীতির অংশ। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা গণতন্ত্রকে ভয় পায়। কারণ নির্বাচন হলে তাদের জায়গা থাকবে না।

আলোচনা সভায় আমীর খসরু আরো বলেন, এখন যারা নির্বাচন চায় না, তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে। কিন্তু দেশের মানুষ এখন আর সেই পথ মেনে নেবে না। একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশ চলতে পারে না।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। দেরি মানেই জনরোষ। আর যদি কেউ গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তবে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। কোনো দল যদি ৫ আগস্টের পরে রাজনীতিতে আসে, তার মানে তারা গণতন্ত্রের ধারায় আসেনি। তারা এসেছে অন্য কোনো শক্তির ছত্রচ্ছায়ায়। দেশের মানুষ এখন এসব বুঝে। নির্বাচন এড়ানোর চেষ্টা মানেই গণতন্ত্রকে অবজ্ঞা করা।