বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সংগঠন ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনে’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি লেকের পানি দূষণমুক্ত ও শোভাবর্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় অসীম বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন সংগঠনটি সমাজকল্যাণমূলক এবং মানবতার সেবায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিয়োজিত রয়েছে। পরিবেশ রক্ষায়, পশুপাখি এবং সবুজ বনায়নের ওপরে জোর দিয়ে যাচ্ছে। এছাড়া এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করানো, বৃত্তি দেয়া বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে এই সংগঠন জড়িত রয়েছে। রক্তদান কর্মসূচি থেকে সকল মানবিক কর্মকাণ্ডে জড়িত এ সংগঠনটি।’
সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শহরকে বাঁচাতে হলে আমাদের নাগরিকদের ভূমিকা নিতে হবে। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে।’



