কক্সবাজার অফিস
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘শেখ হাসিনার চেহারা দেখা যায়নি। দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকিঝুঁকি দেন। তবে এসব আমলে নিচ্ছে না সরকার।’
শুক্রবার (৭ জুলাই) দুপুরে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘গণহত্যা চালিয়ে, যাদের মধ্যে অনুশোচনা নেই, তাদের আর কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তাদের রাজনীতিও আর গ্রহণ করছে না বাংলাদেশের মানুষ।’
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমুদ্র সম্পদ ও গভীর সমুদ্র বন্দরকে কাজে লাগাতে পারলে বিশাল রাজস্ব আহরণ করা সম্ভব। বর্তমান সরকার সেই উদ্যোগের পথে রয়েছে।’
এছাড়া প্রকৃতিকে সংরক্ষণ করে অবকাঠামো নির্মাণে সকল কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।



