ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘মহিলা সমাবেশ’ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়— “বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর ‘মহিলা সমাবেশ’ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে, ইনশাআল্লাহ।”
এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মূলত নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা ও কার্যক্রমে বাধা দেয়ার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেয়া হয়েছিলে।



