নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি গঠন

দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন প্রতিবেদক
বিএনপি লোগো
বিএনপি লোগো |ইন্টারনেট

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে চলমান কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয়ে কমিটি গঠন করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যর এই কমিটি গঠন করা হয়।

আজ রোববার দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে চলমান কার্যক্রমের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আহবায়ক; দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সদস্য সচিব; নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মো: জকোরিয়া, সদস্য; নির্বাচন কমিশনের সাবেক উপ-সচিব মো: সামসুল আলম, সদস্য; দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, সদস্য।