এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ প্রকল্প উদ্বোধন করেন।

নয়া দিগন্ত অনলাইন
দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান |প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ প্রকল্প উদ্বোধন করেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো: সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।

পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী ও রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র্যবিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস এবং বিশুদ্ধ খাবার পানি ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে।

সূত্র : বাসস