রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গ্রেফতার হওয়া জাফর যাত্রাবাড়ী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো: জাফর (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী থানা পুলিশ কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া জাফর যাত্রাবাড়ী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাসস