সরকারি অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান করায় এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
জানা গেছে, ওই চিকিৎসকের নাম মঈনুল হাসান চিশতী। তিনি নরসিংদী বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবারত অবস্থায় এই চিকিৎসককে হাতেনাতে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাকে তাৎক্ষনিক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। বাসস



