রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৭২ শতাংশ।
আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (৮ আগস্ট) সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।



