গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

‘আজ রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
সাবেক এমপি আখতারুজ্জামান
সাবেক এমপি আখতারুজ্জামান |সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ডিবি সূত্রে জানা যায়, আজ রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বাসস