মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত

নিহত আফনানের পরিবারের খোঁজ নিলেন রিজভী

পল্লবীতে নিহত আফনান ফাইয়াজের বাসায় যান বিএনপি নেতারা।

অনলাইন প্রতিবেদক
নিহত আফনান ফাইয়াজের বাসায় রুহুল কবির রিজভী
নিহত আফনান ফাইয়াজের বাসায় রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নিহত আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাত করে খোঁজ-খবর নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শনিবার সকালে মিরপুরের পল্লবীতে নিহত আফনান ফাইয়াজের বাসায় যান বিএনপি নেতারা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল নেতা ডা: সাব্বির প্রমুখ।