মত প্রকাশের স্বাধীনতার নামে চরিত্র হনন অপরাধ : আতিকুর রহমান রুমন

সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ইউং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আতিকুর রহমান রুমন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আতিকুর রহমান রুমন |নয়া দিগন্ত

মত প্রকাশের স্বধীনতার নামে চরিত্র হনন করা অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ইউং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতায় সর্বদা বিশ্বাসী। গণমাধ্যমগুলো যেনো স্বাধীনভাবে কাজ করতে পারে সরকার সেজন্য কাজ করে যাচ্ছে। সরকারের সমালোচনাকে সরকার ইতিবাচকভাবেই নিচ্ছে।

তবে, এই স্বাধীনতার অপব্যবহারও করছেন অনেকেই। বিশেষ করে একটি শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অপব্যবহারে সরাসরি ইন্ধন দিয়ে যাচ্ছেন। তারা মত প্রকাশের নামে উদ্দেশ্য প্রণোদিত চরিত্র হনন করছেন। এটি অপরাধ।

রুমন বলেন, বিরোধী দলের এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে ছিলেন তাদের অনেককেই দেখছি, নিজেরা সরাসরি কিছু বলছেন না। স্কুল- কলেজের ছেলে মেয়েদের দিয়ে নিজেদের কথা বলাচ্ছেন (সেই ছেলে-মেয়েদের অনেকেরই কৈশোর পাড় হয়নি)। তাদের দিয়ে সরাসরি প্রধানমন্ত্রী বা তার পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করাচ্ছেন। আর সেই মন্তব্যগুলো পাশে বসে শুনছেন আর হাত তালি দিয়ে এনজয় করছেন। এই ছেলে-মেয়েরা এখনো কৈশোরই পার হয়নি। এরাতো না বুঝেই এমন নোংরামিতে জড়াচ্ছেন, তারা আমাদের আগামীর সম্পদ, ভবিষ্যৎ প্রজন্ম। অথচ এই ভবিষ্যৎ প্রজন্মকেও তারা নোংরামি করানোর মাধ্যমে ধংসের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, মত প্রকাশের স্বাধীনতা মানে কি ব্যাক্তি আক্রমন করা, মানুষের চরিত্র হনন করা? এই প্রশ্ন আপনাদের কাছে। এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ।

এসময় বিভিন্ন গণমাধ্যমে ভূয়া ফটোকার্ডের মাধ্যেম অপতথ্য ছড়ানো বন্ধে সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।