নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।’



