নিষিদ্ধ সংগঠনের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিতে হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন।’

অনলাইন প্রতিবেদক
ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রদলের বিক্ষোভ |সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী উসকানিমূলক কর্মকাণ্ড, প্রশাসনকে হুমকি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে এসে শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিতে হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারী ছাত্রনেতা ও কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার থেকে শাহবাগ সড়কটি। এ সময় নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা।