কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিনের মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০৩ বছর।
আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমেনা বেগমের মৃত্যুতে তার শোকবিহব্বল পরিবারের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুমা আমেনা বেগম একজন পরহেজগার ও পরোপকারী নারী হিসেবে প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি নীতিবান নারী হিসেবে তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আমেনা বেগমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস



