মিয়া গোলাম পরওয়ারের ৫ বইয়ের মোড়ক উন্মোচন

মিয়া গোলাম পরওয়ারের প্রকাশিত বইগুলো হলো- ১. লৌহকপাটের অন্যজীবন, ২. মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত, ৩. কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.), ৪. ঈমানের উন্নতি, ৫. মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর।

নিজস্ব প্রতিবেদক
প্রেস ক্লাবে মিয়া গোলাম পরওয়ারের বই উন্মোচন অনুষ্ঠান
প্রেস ক্লাবে মিয়া গোলাম পরওয়ারের বই উন্মোচন অনুষ্ঠান |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাজধানীর প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বইগুলোর লেখক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বার, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।

এছাড়াও প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান রাজিফুল হাসান বাপ্পি, সিইও শাহমুন নাকীব ফারাবি এবং বিপুলসংখ্যক সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকাশিত বইগুলো হলো-

১. লৌহকপাটের অন্যজীবন,

২. মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত,

৩. কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.),

৪. ঈমানের উন্নতি,

৫. মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর।