মাওলানা জালালুদ্দীন আহমদ

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য গভীর উদ্বেগজনক

অবহেলা ও সমন্বয়হীনতার কারণে শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন মাওলানা জালালুদ্দীন আহমদ।

নয়া দিগন্ত অনলাইন
মাওলানা জালালুদ্দীন আহমদ
মাওলানা জালালুদ্দীন আহমদ |ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের মাসিক নির্বাহী বৈঠকে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দেশে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি এবং এ রোগে ব্যাপক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিশুদের জীবন রক্ষায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। অবহেলা ও সমন্বয়হীনতার কারণে শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন মাওলানা জালালুদ্দীন আহমদ।

সোমবার (১৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক নির্বাহী বৈঠকে তিনি এসব কথা বলেন।

মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জালালুদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা কাসেম মিয়াজী, মাওলানা শামসুল আলম ও মাওলানা আব্দুল কাদের সিরাজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ ও মাওলানা আব্দুল্লাহ নাটোরীসহ মহানগরীর নেতৃবৃন্দ।