সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের সামনে কথা বলবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের গেটের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থাসহ চিকিৎসা অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবেন ডা: জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দলীয় সূত্র বলছে, তার শারীরিক অবস্থায় উত্থান–পতন থাকায় নিয়মিত মেডিক্যাল আপডেট প্রয়োজন হয়ে পড়েছে।



