ইরানে হামলা করে অবৈধ রাষ্ট্র ইসরাইল তার সন্ত্রাসী রূপের আবারো বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করে এ ঘটনার তীব্র ও নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।
শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করে দলটি।
ইরানে শুক্রবার ভোররাতে চালানো ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি লঙ্ঘন করে ইসরাইল ইরানে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
তারা আরো বলেন, ‘এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল তার সন্ত্রাসী রূপের আবারো বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই হামলা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে। ইসরাইলের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতিসঙ্ঘসহ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে হবে।’



