ঢাকায় বিক্ষোভ মিছিল : মহানগরী দক্ষিণ জামায়াতের জরুরি বৈঠক

বৈঠকে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের জরুরি বৈঠক
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের জরুরি বৈঠক |নয়া দিগন্ত

সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনাসহ রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা-৫ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের নবনির্বাচিত এমপি সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।