জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরলেন ডা. তাহের

জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় তাকে বরণ করেন দলীয় নেতাকর্মীরা।

নয়া দিগন্ত অনলাইন

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফিরে তিনি সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ডা. তাহের গত ২২ সেপ্টেম্বর রাতে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মাদ শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বহু নেতাকর্মী।
প্রেস বিজ্ঞপ্তি