ঢাকায় ৮ ফেব্রুয়ারি নির্বাচনী সমাবেশ করবে বিএনপি

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

অনলাইন প্রতিবেদক
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) নির্বাচনী সমাবেশ করবে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।