জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় ইসলামী দলগুলোর নেতারা

ভালোবাসার টানে তাকে দেখতে আসায় জামায়াত আমির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন ইসলামী দলগুলোর নেতারা
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন ইসলামী দলগুলোর নেতারা |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বসুন্ধরার বাসায় গিয়েছেন একাধিক ইসলামী রাজনৈতিক দলের নেতারা।

রোববার (২০ জুলাই) যেসব নেতা জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেন, তারা হলেন- ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির ও ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির আলহাজ্জ রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, ফেইস দ্যা পিপলের স্বত্বাধিকারী সাইফুল সাগর প্রমুখ।

এ সময় তারা জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন। ভালোবাসার টানে তাকে দেখতে আসায় জামায়াত আমির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।