খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে চান : কামরুল

আমি ইতোপূর্বে তাহিরপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এই এলাকার মানুষের ভোটে। এবারো হাওরপাড়ের ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
কামরুজ্জামান কামরুল
কামরুজ্জামান কামরুল |ইন্টারনেট

সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা) থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি ইতোপূর্বে তাহিরপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এই এলাকার মানুষের ভোটে। এবারো হাওরপাড়ের ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন।

কামরুল বলেন, আমি এই আসনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ আসনে পরিণত করতে চাই। পাশাপাশি এই আসনের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মৎস্য ভাণ্ডারখ্যাত টাঙ্গুয়ার হাওরের উন্নয়ন, পর্যটন স্পটকে আরো সমৃদ্ধ করতে তিনি অঙ্গীকার করেন।

সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর -জামালগঞ্জ -মধ্যনগর-ধর্মপাশা) জেলার মধ্যে অন্যতম একটি আসন। এই আসন থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে। যেখানে রয়েছে বালু-পাথরসহ মৎস্য ভান্ডার খ্যাত টাঙ্গুয়ার হাওর। এখানে রয়েছে টেকেরঘাট চুনাপাথর, পর্যটন স্পট নিলাদ্রী, শিমুল বাগান, বারেকের টিলা।

সূত্র : বাসস