ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ডাক পেয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিলেন নুরুল হক নুর। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন তিনি।



