পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল

সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের মহিলা বিভাগের

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন, ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
পেশাজীবী নারীদের সম্মানে রাজধানীতে জামায়াতের মহিলা বিভাগ ইফতার মাহফিলের আয়োজন করে
পেশাজীবী নারীদের সম্মানে রাজধানীতে জামায়াতের মহিলা বিভাগ ইফতার মাহফিলের আয়োজন করে

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন, ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমযান মাস আত্মসংযমের মাস। আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি নৈতিকতার প্রশিক্ষণের মাস রমযান। আসুন রমযানের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই। তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে আহ্বান জানান।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী হোসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

Women-Jamaat---2-----3-3

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান। ইফতার মাহফিল উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে নারী সমাজের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।