ঈদুল আজহার (কোরবানির দিনে) দিন বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির মহাসচিবসহ স্হায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতারা।
এ ছাড়া রাতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে মহাসচিবসহ স্হায়ী কমিটি সদস্যরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন গুলশান বাস ভবন ফিরোজায়।
বুধবার (৪ জুন) নয়া দিগন্তকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির কোন নেতা কোথায় ঈদ করবেন
শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান বাস ভবনে ঈদ করবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের স্হানীয় একটি মসজিদে ঈদের নামায আদায় করবেন।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা গুলশান আজাদ মসজিদ, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদ, মির্জা আব্বাস শাহজানপুর ঈদগাহ ময়দান, নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদ, বেগম সেলিমা রহমান বনানী বাসায়, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বনানী বড় মসজিদ, অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডি ও বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ স্হানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকায় থাকবেন এবং নামাজ আদায় করবেন।
ঢাকার বাইরে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী পলাশ, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, বিএনপি ভাইস-চেয়ারম্যান এবং উপদেষ্টা কাউন্সিল সদস্য কেন্দ্রীয় সিনিয়র নেতারা ও সাবেক এমপি এবং সম্ভাব্য দলীয় প্রার্থীরা নিজনিজ এলাকায় স্হানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
এছাড়া বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আছে।
বিএনপির অসুস্থ শীর্ষ নেতারা বাসায় থাকবেন
ঈদের দিন বাসায় অবস্থান করবেন বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তিনি গুরুতর অসুস্থ। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান অসুস্থ বাসায় নামাজ আদায় করবেন। বেগম সারোয়ারী রহমান অসুস্থ বাসায় নামাজ আদায় করবেন।
একমাত্র দলটির ভাইস ভাইস-চেয়ারম্যান ডক্টর উসমান ফারুক ও আইসিটি সম্পাদক ডক্টর ওয়াহিদুজ্জামান আমেরিকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।



