ঢাকা দক্ষিণ বিএনপির ২০ থানায় নতুন আহ্বায়ক কমিটি

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এসব কমিটি অনুমোদন করেন।

বিশেষ সংবাদদাতা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীন ২০টি থানায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো ১২ সদস্যবিশিষ্ট।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এসব কমিটি অনুমোদন করেন।

অনুমোদিত কমিটিগুলো হলো- মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, শাহবাগ, রমনা, সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতয়ালী, বংশাল, হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, কামরাঙ্গীরচর, কদমতলী ও শ্যামপুর থানা।

শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।