তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

এ সময় তারা কুশলবিনিময় করেন এবং নিজ নিজ দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

অনলাইন প্রতিবেদক
তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়।

এ সময় তারা কুশলবিনিময় করেন এবং নিজ নিজ দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তারেক রহমানের সাথে সারাহ কুকের সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।